হুমায়ুন কবির সূর্য, বিশেষ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন ও আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল অরনেটে শের-ই-বাংলা একে ফজলুল হক সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠক জি এম কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে শের-ই-বাংলার রাজনৈতিক দর্শন ও বর্ণাঢ্য জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং জিসাজের চেয়ারম্যান রেজাবুদ্দৌলা চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, জিসাজের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, অনুষ্ঠানের আয়োজক শফিক উদ্দিন অপু, বিশিষ্ট সমাজসেবিকা লায়ন (পিডিজি) হেলেন এ নাসরিন এবং নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজলসহ আরও অনেকে।

মানবাধিকার কর্মী মো. মঞ্জুর হোসেন ঈসার উপস্থাপনায় বক্তারা বলেন, শের-ই-বাংলার মতো মহান নেতাদের জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আরো পড়ুন...  গ্রেপ্তার হিরো আলম

আলোচনা সভা শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের হাতে ‘শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। বীমা শিল্পে অবদানের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, সফল সংগঠক হিসেবে সাংবাদিক জ. ই. বুলবুল, চিকিৎসা সেবায় অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী এবং সমাজসেবায় মো. মজিবুর রহমানসহ বেশ কয়েকজন গুণীজন এই সম্মাননা লাভ করেন।

আয়োজকরা জানান, দেশের সূর্যসন্তান ও কৃতী গুণীজনদের সম্মান জানানোর এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০