মো:গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি :
১৬ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আরএমপিতে ১১ কর্মকর্তার রদবদল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ জন কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। এর মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নতুন করে পদায়ন করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়।

পুলিশ প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। আদেশে বলা হয়, সংস্থার কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সেবামুখী করতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন থানায় ও দপ্তরে কর্মকর্তাদের পুনর্বিন্যাস করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে পুলিশ ট্রেনিং স্কুলে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরো পড়ুন...  রাজশাহীতে ভেজাল লাচ্ছা সেমাই কারখানায় জরিমানা

অন্যদিকে বিভিন্ন থানার তদন্ত কর্মকর্তাদের মধ্যেও ব্যাপক রদবদল আনা হয়েছে। বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মণ্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি একটি নিয়মিত প্রশাসনিক রদবদল। পুলিশের কাজের গতি বৃদ্ধি এবং সেবা প্রদানে আরও কার্যকারিতা আনতেই এই পদায়ন ও বদলি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই রদবদলের মাধ্যমে থানাগুলোর কার্যক্রমে নতুন গতি আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে তিন ভাইয়ের বিরোধে সংঘাত, মামলা-আতঙ্কে পরিবার

জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

হরমুজ প্রণালি খুললেও শর্ত রাখলেন ট্রাম্প, বহাল থাকছে নৌ অবরোধ

মসজিদে মাদকবিরোধী বার্তা

কাইঞ্জার খাল পুনঃখননের উদ্বোধন

বাগেরহাটে অনৈতিকতার অভিযোগে মানববন্ধন

গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার

জগন্নাথপুরে শিক্ষাসামগ্রী বিতরণ

তেল পাম্পে অনিয়মের ভিডিও করায় সাংবাদিককে মারধর, পুলিশ প্রত্যাহার

১০

রাজনীতিতে আগ্রহ বাড়ছে: স্পিকার

১১

কাঠালিয়ায় ক্যাশলেস ভিশন বাস্তবায়নে ডিজিটাল ক্যাম্পেইন

১২

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

১৩

পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলার অভিযোগ

১৪

চৌদ্দগ্রামে এলএসডি টিকা কার্যক্রমের উদ্বোধন

১৫

রামপালে এন. আমিন হেলথ জোন ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

১৬

বিদায় ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারার পশ্চিম বাহিরচর মাদ্রাসায়

১৭

নীলডুমুর বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

১৮

বনদস্যুর আতংক, উদ্ধার হয়নি অপহৃত ১০জেলে!

১৯

রামপালে খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন

২০