লালমনিরহাট প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের

লালমনিরহাটের আদিতমারীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলিম উদ্দিন (২৬) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে সোমবার (২২ জুন) স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেন বলে জানা গেছে।

গ্রেপ্তার আলিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষক।

জানা গেছে, সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষক আলিম উদ্দিন ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তিনি একা পেয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
আরো পড়ুন...  ২৪৩ নং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): প্রথম থেকে দ্বাদশ সংসদ—ত্রয়োদশে কার হাতে যাবে আসন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ইতিহাসে আজকের এই দিনে

১০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১১

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১২

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৩

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

১৪

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

১৫

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

১৬

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

১৭

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

১৮

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১৯

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

২০