টাঙ্গাইল প্রতিনিধি :
১৪ জুন ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীতে গৃহবধূ নির্যাতন, শালিশে হামলার অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক গৃহবধূকে মারধর, স্বর্ণালঙ্কার ছিনতাই, প্রাণনাশের হুমকি এবং পরবর্তীতে স্থানীয় শালিশ বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শারমীন আক্তার কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সহদেবপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা শারমীন আক্তার দাবি করেন, গত ২২ মে দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে তার স্বামী কামাল তালুকদারসহ কয়েকজন ব্যক্তি তার বাবার বাড়িতে প্রবেশ করেন। সেখানে তাকে হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তার পরনে থাকা প্রায় ১ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

শারমীন আক্তারের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা তাকে মারধরের পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। একপর্যায়ে তার হাতের বাঁধন খুলে দেওয়া হলে তিনি মোবাইল ফোনে তার মামা কামাল ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি ঘটনাস্থলে এসে শারমীনকে উদ্ধার করেন।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকেই অভিযুক্তরা নিয়মিত মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছেন। তিনি আইনের আশ্রয় নিলে তাকে তালাক দেওয়া হবে এবং হত্যার পর মরদেহ গুম করে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

আরো পড়ুন...  নির্বাচনী কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

এদিকে, ঘটনার সামাজিকভাবে সমাধানের লক্ষ্যে শনিবার (১৩ জুন) ভবানীপুর চরপাড়া এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে সেই বৈঠকেও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, শালিশ চলাকালে অভিযুক্তরা উত্তেজিত হয়ে শারমীনের মামা কামাল ড্রাইভারের ওপর হামলা চালায়। তাকে কাঠের চেয়ার দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় স্থানীয় বাসিন্দা মোকলেছের মাথায় চেয়ার দিয়ে আঘাত করা হলে তার মাথা ফেটে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া শারমীনের খালা বেদেনার ওপরও হামলার অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাকে ধারালো দা দিয়ে বাম হাতে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা আহত বেদেনার হাতে একাধিক সেলাই দিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী শারমীন আক্তার বলেন, অভিযুক্তদের ক্রমাগত হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো পড়ুন...  চিংড়ি ঘেরে চুরির জেরে গণপিটুনি

স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।প্রতিবেদন: টাঙ্গাইল প্রতিনিধি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বিএনপি নেতা ফারুক’র নামে অপপ্রচার, থানায় জিডি

কালিহাতীতে গৃহবধূ নির্যাতন, শালিশে হামলার অভিযোগ

প্রিপেইড মিটারে ভোগান্তিতে কালিয়াকৈরের গ্রাহকরা

ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে দুধরচকীর শোক

কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক অনুষ্ঠিত

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে শঙ্কা, চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি আজহারের

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন 

পটিয়ায় নিহত পঙ্কজ শীলের পরিবারের পাশে এমপি এনাম

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

১০

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১১

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১২

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সমতা পার্টির রোড মার্চ

১৩

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

মাগুরায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির

১৫

মহিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরা প্রেসক্লাবে নবাগত ডিসির মতবিনিময়

১৭

মোরেলগঞ্জে ১০ লাখ নকল ডারবি সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার

১৮

জগন্নাথপুরে মাসআলা নিয়ে সংঘর্ষ, আহত ৭০

১৯

ভোলায় এক বছরে পানিতে ডুবে ১৬৪ শিশুর মৃত্যু

২০