শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
৫ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে লাবনী সিদ্দিকীকে চান এলাকাবাসী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব হিসেবে লাবনী সিদ্দিকীকে দেখতে চান স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতোমধ্যেই তাকে নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর মতে, একজন শিক্ষিত, সৎ ও সমাজসেবামূলক মানসিকতার নারী নেতৃত্ব হিসেবে তিনি কালিহাতী উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

“সবার আগে বাংলাদেশ, লড়বে নারী গড়বে দেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে কাজ করার ইচ্ছা পোষণ করেন লাবনী সিদ্দিকী। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফলে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ এই পদে তাকে দেখতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই।

লাবনী সিদ্দিকী একজন শিক্ষিত ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ। তিনি ইংরেজি বিষয়ে বিএ (অনার্স) ও এমএ সম্পন্ন করেছেন। পাশাপাশি শিক্ষকতা পেশার জন্য প্রয়োজনীয় বি.এড (ইংরেজি) ডিগ্রিও অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আন্তরিকভাবে কাজ করেছেন এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আরো পড়ুন...  ছাত্র সংযোগ মাস উপলক্ষে নূরনগরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় বাসিন্দাদের মতে, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা ভবিষ্যতে উপজেলা পরিষদের দায়িত্ব পালনে তাকে আরও দক্ষ করে তুলবে। বিশেষ করে নারী শিক্ষা, নারী উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে তিনি কার্যকর উদ্যোগ নিতে পারবেন বলে তারা মনে করেন।

এলাকাবাসীর অনেকেই বলেন, বর্তমান সময়ে স্থানীয় সরকার ব্যবস্থায় সৎ, যোগ্য ও শিক্ষিত নেতৃত্বের প্রয়োজন রয়েছে। একজন নারী হিসেবে লাবনী সিদ্দিকী যদি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন, তাহলে তিনি নারীদের অধিকার রক্ষা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি যদি মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন, তাহলে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে কালিহাতী উপজেলার উন্নয়ন ও কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করবেন।

স্থানীয় সচেতন মহলের বিশ্বাস, একজন শিক্ষিত ও মানবিক নেতৃত্ব হিসেবে লাবনী সিদ্দিকী নির্বাচিত হলে কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে এবং নারী নেতৃত্বের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১০

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৩

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৫

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৬

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৭

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৮

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৯

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

২০