শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
২০ এপ্রিল ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে হাম-রুবেলা টিকা শুরু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জাতীয় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো উপজেলার সকল শিশুকে টিকার আওতায় এনে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধ করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম তৌফিক আজম। এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন বলেন, “হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে টিকাদানের কোনো বিকল্প নেই।” তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে নির্ধারিত সময়ের মধ্যে টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করতে।

আরো পড়ুন...  বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

সভাপতির বক্তব্যে ডা. মিরুফা তাজনীন সুমি বলেন, দেশের শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে সরকার এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ আরও জরুরি হয়ে উঠেছে। তিনি জানান, এই কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনিসেফ, গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহযোগিতা প্রদান করছে।

তিনি আরও বলেন, নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে কালিহাতী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে, যাতে কোনো শিশু টিকার বাইরে না থাকে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে। এর ফলে হাম ও রুবেলা রোগের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা সহজ হবে।

স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি এই টিকাদান কর্মসূচি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করা হলে সমাজ থেকে মারাত্মক সংক্রামক রোগ নির্মূল করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের পরও কুলিয়ারচরে ফের সরকারি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ২২৬ অবৈধ জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

ভিমরুলী ভাসমান বাজারে ডিজে-সাউন্ড বন্ধে প্রশাসনের অভিযান

মোরেলগঞ্জে সম্প্রীতির সমাবেশ

সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

১০

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১১

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

১২

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

১৩

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

১৪

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১৬

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১৭

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১৮

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৯

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

২০