হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
১২ মে ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম পিটিআই সুপারের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর সুপারিনটেনডেন্ট জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রায় ১১ লাখ টাকা আত্মসাত ও বিভিন্ন আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের পাশাপাশি প্রতিষ্ঠানটির ভেতরে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা এবং অবকাঠামোগত দুরবস্থার চিত্রও উঠে এসেছে।

স্থানীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৪ সালের ১০ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকেই সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বাড়তে থাকে। অভিযোগ অনুযায়ী, শিক্ষক ও কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমে ভুয়া বিল, অতিরিক্ত ভাতা উত্তোলন এবং বিভিন্ন খাতে অযৌক্তিক ব্যয়ের মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগপত্র ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ কার্যক্রমে টিচিং লার্নিং মেটেরিয়ালস, মনোহরি, তথ্য ও পুস্তক ক্রয়, ম্যাগাজিন, পরিষ্কার-পরিচ্ছন্নতা খরচ, ডিএ ভাতা এবং আইসিটি প্রশিক্ষণ ভাতাসহ একাধিক খাতে অস্বাভাবিক অর্থ ব্যয় দেখানো হয়। এছাড়া সরকারি গাড়ি ব্যবহার করে ভ্রমণ ভাতা এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিষ্ঠান চত্বর বর্তমানে চরম অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। পরীক্ষণ বিদ্যালয়, পুরুষ ও মহিলা হোস্টেলগুলো দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে। ভবনের চারপাশে জঙ্গল ও আবর্জনা জমে মশা ও পোকামাকড়ের উপদ্রব বেড়েছে, ফলে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

আরো পড়ুন...  ঈদের পর মানবিক সহায়তা, জগন্নাথপুরে ৬৪ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

এছাড়া প্রধান গেট সারাক্ষণ খোলা থাকায় বহিরাগতদের অবাধ যাতায়াত, এমনকি মাদক সেবনের অভিযোগও উঠেছে। এতে করে প্রশিক্ষণার্থী শিক্ষক-কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, হোস্টেলের ফ্যান নষ্ট, খাট ভাঙা এবং পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় নারী প্রশিক্ষণার্থীদের জন্য পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকেই বাইরে হোটেলে থেকে প্রশিক্ষণ নিতে বাধ্য হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন, প্রশিক্ষণ শেষে ভাতা পাওয়ার নিয়ম থাকলেও তারা এখনো কোনো অর্থ পাননি। পাশাপাশি খাবারের মান ও ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় নিয়ন্ত্রণহীনভাবে পরিচালিত হচ্ছে। মাঠে মাদকসেবন, জুয়া এবং বহিরাগতদের অবাধ প্রবেশে পুরো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে এক অডিট কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি পরিদর্শনে অর্থনৈতিক অনিয়ম ও অসঙ্গতি পাওয়া গেছে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পিটিআই সুপার জয়নুল আবেদীন। তিনি বলেন, কিছু প্রশাসনিক সীমাবদ্ধতা থাকলেও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। ভাতা ও অন্যান্য অর্থ বরাদ্দ এলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে বলেও জানান তিনি। এছাড়া গেস্ট রুমে অবস্থানের বিষয়টি তিনি স্বীকার করেন।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে নারীর সমঅধিকারের দাবিতে মানববন্ধন

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এমন অনিয়ম ও অব্যবস্থাপনা প্রাথমিক শিক্ষার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

ছেলের বিরুদ্ধে অপহরণ মামলা, ১৮ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত মাদ্রাসা শিক্ষক

সাক্ষাৎকারে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধনের দাবি, হিলির এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

নদী গিলছে ঘরবাড়ি-ফসলি জমি, আতঙ্কে কুড়িগ্রামের তিন শতাধিক পরিবার

ঝালকাঠির রাজাপুরে খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে ত্রাণ অধিদপ্তরের পরিচালক

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে, সুপারভাইজার নিহত

জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

মোরেলগঞ্জে ১৭টি ফগার মেশিন বিতরণ, মশা নিয়ন্ত্রণে জোর দিল উপজেলা প্রশাসন

শিক্ষককে মারধরে উত্তাল মোরেলগঞ্জ, পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই: জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)

১০

মোরেলগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

নরওয়ের বাধা পেরিয়ে কী ইউরোপের অভিশাপ ভাঙতে পারবে ব্রাজিল?

১২

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

শাহজাদপুরে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৪

গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মঈনকে ঘিরে আলোচনা

১৫

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে মাগুরায় গণমিছিল ও সমাবেশ

১৬

কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই: মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

১৭

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

১৮

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১.৬৪ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

১৯

ইসলামপুরে রাজনৈতিক নেতাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

২০