তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় এসপিকে ঘুষ দেওয়ার চেষ্টা: নারীসহ আটক ২

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারী ও এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের মইনুল ইসলাম চৌধুরী সামাদ এবং একই ইউনিয়নের আব্দুলপুর গ্রামের জেসমিন আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেসমিন আক্তারের সাথে তার সাবেক স্বামী প্রবাসী মাহতাব মিয়ার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও মামলা চলছে। স্বামী পুনরায় প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে তার বিদেশযাত্রায় বাধা সৃষ্টি করতে মরিয়া হয়ে ওঠেন জেসমিন। এই উদ্দেশ্য হাসিলের জন্য তিনি ব্যবসায়ী সামাদ চৌধুরীকে সাথে নিয়ে নগদ টাকা ভর্তি খামসহ কুলাউড়া থানায় যান।

ঘটনার সময় থানায় সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানের বার্ষিক পরিদর্শন কার্যক্রম চলছিল। সেখানে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জেসমিন আক্তার পুলিশ সুপারের সাথে দেখা করে তার সমস্যার কথা জানান। এ সময় সামাদ চৌধুরী জেসমিনের কাছ থেকে টাকার খাম নিয়ে পুলিশ সুপারের হাতে দেওয়ার চেষ্টা করেন। খাম খুলে টাকার বান্ডিল দেখতে পেয়ে এসপি তাৎক্ষণিকভাবে তাদের আটকের নির্দেশ দেন।

আরো পড়ুন...  সেনবাগে রমজানে দিনের বেলায় হোটেল বন্ধের দাবিতে মিছিল

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই লাখ টাকার একটি খাম থেকে ৪০ হাজার টাকা ঘুষ হিসেবে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঘটনার পর কুলাউড়া উপজেলা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, জেসমিন আক্তার কয়েক দিন ধরে ফোনে তাঁর সাথে সাক্ষাতের চেষ্টা করছিলেন। থানায় দেখা করতে এলে তারা একটি খাম দেওয়ার চেষ্টা করেন। খাম খুলে টাকা পাওয়ায় সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, কোনো ধরনের ঘুষ বা আইনবহির্ভূত কর্মকাণ্ড বরদাস্ত করবে না জেলা পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আজ শুক্রবার (১ মে) আটককৃতদের মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকুলকে ঘিরে ক্ষোভ, অব্যাহতি প্রত্যাহারের দাবি জোরালো

গোল্ডকাপ জিতে শিরোপা দক্ষিণ গোবিন্দারখীলের

যৌন নিপীড়ন মামলায় সাংবাদিক কারাগারে

ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, অবশেষে আটক যুবক

এক ড্রামের কালো পানিতে মুরগি ড্রেসিং, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

ভাইরাল ভিডিওতেও ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারি

ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘণ্টা পর লাউয়াছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক

রেলওয়ে জমিতে ফের দখল, গড়ে উঠছে শতাধিক অবৈধ ঘর

দোয়া ও সমর্থন চাইলেন বাইপ্রমাস নেতা প্রার্থী কে এম আফতাব উদ্দিন

নাসিরনগরে হাওরের পানিতে তলিয়ে গেল কৃষকের প্রাণ ও স্বপ্ন

১০

ভাণ্ডারিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব: খালের পাড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু

১১

মেঘনার ভাঙন কেড়েছিল জমি, কালবৈশাখী কেড়ে নিল শেষ ঠিকানা

১২

কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

১৩

রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে আরও একটি খালের বাঁধ অপসারণ

১৪

শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময়, শিক্ষকদের দাবি পূরণে চেষ্টা করবো বললেন সাংসদ এটিএম আজহার

১৫

রাজশাহীতে ১০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

মাগুরার শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১০

১৭

মাগুরায় মসজিদে ঢুকে হামলা, তিনজন গুরুতর জখম

১৮

ঝালকাঠির রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল

১৯

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদানে চরম অব্যবস্থাপনা: ঝুঁকিতে শিশুদের স্বাস্থ্য

২০