আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং নারী খেলোয়াড়দের উৎসাহিত করতে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ টুর্নামেন্ট (সিজন-১) ও খাগড়াছড়ি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬।

শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট দুটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. আনোয়ার সাদাত।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, বিশেষ করে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানো এবং খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয় এবং জাতীয় পর্যায়ে খাগড়াছড়ির প্রতিনিধিত্ব বাড়ানো সম্ভব।

বক্তারা আরও বলেন, পার্বত্য এই জেলার তরুণদের মধ্যে ক্রীড়া প্রতিভার কোনো ঘাটতি নেই। প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, পর্যাপ্ত সুযোগ ও উপযুক্ত প্ল্যাটফর্ম। এ ধরনের টুর্নামেন্ট নতুন খেলোয়াড়দের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি করবে এবং ভবিষ্যতে আরও প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  মাগুরায় চাঁদাবাজি শূন্য, অভিযোগ বাক্স স্থাপন হবে

টুর্নামেন্ট দুটির উদ্বোধনকে ঘিরে জেলা স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী দর্শকরাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১০

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১২

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৩

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৪

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৮

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৯

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০