মোঃ শাহিন, গোমস্তাপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোমস্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

শোভাযাত্রা-সংস্কৃতিতে মুখর গোমস্তাপুরে বৈশাখ বরণ
শোভাযাত্রা-সংস্কৃতিতে মুখর গোমস্তাপুরে বৈশাখ বরণ

নতুন বছরের আনন্দবার্তা নিয়ে উৎসবমুখর পরিবেশে গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় ঢাক-ঢোলের বাদ্য, রঙিন সাজ ও ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপনের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়। তারা নতুন বছরে সবার জীবনে সুখ-সমৃদ্ধি কামনা করেন।

আরো পড়ুন...  নলডাঙ্গায় নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

এছাড়া বিকেলে ডাকবাংলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সংস্থাও নিজ নিজ উদ্যোগে দিনটি আনন্দঘন পরিবেশে পালন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ায় প্রশ্নপত্রে অসংখ্য ভুলের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে নিজ অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন বিএনপি নেতা এনামুল

মোরেলগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালন

দুনিয়া যখন আখিরাতের পুঁজি

রায়পুরায় নদীতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা, বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মতবিনিময়

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

১০

যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠিতে পালিত হলো জুলাই শহীদ দিবস

১১

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে পুষ্পার্ঘ্য, আলোচনা সভা ও সম্মাননা

১২

মিঠামইন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হত্যা: ৩ আসামি গ্রেফতার

১৩

জুলাই শহীদ দিবসে মাগুরায় জামায়াতে ইসলামীর র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান, প্রশাসনিক সংকটে মঠবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা

১৫

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ বিন কাশেম

১৬

গাবুরায় ৭২ পরিবারের মাঝে ১,৮০০ মুরগির বাচ্চা বিতরণ, আয় বৃদ্ধির নতুন উদ্যোগ

১৭

এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

১৮

নকল সিগারেট মামলার মধ্যেই নতুন কেলেঙ্কারি, ভদ্দরের ফ্যাক্টরি থেকে উদ্ধার চোরাই মেশিন

১৯

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

২০