মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল।

বিজিবি সূত্র জানায়, ভোর ৪টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীন জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কালুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা।

তবে অভিযানের সময় মাদক বহনকারী বা এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

আরো পড়ুন...  তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ৭টি ভারতীয় মোবাইল জব্দ

বিজিবি জানায়, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত মোট ৩৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা

মোরেলগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ

বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশ

সখিপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ‘মাদক থাকবে না, আমি থাকব’—ওসি মুরাদ

খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈরে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

১০

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১১

অবশেষে কর্মস্থল থেকে অবমুক্ত কুলিয়ারচরের ভূমি কর্মকর্তা নাছিমা

১২

কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

তারেক রহমানের আগমন ঘিরে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

১৪

পটিয়ায় বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

১৫

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

১৬

চন্দনাইশে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

১৭

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

১৮

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

১৯

তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে

২০