মো. মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জের জগন্নাথপুরে মূলধারার গণমাধ্যমকর্মীদের প্রতিষ্ঠান জগন্নাথপুর প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে জগন্নাথপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এবং জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ডক্টর জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি সিলেটের সহকারী অধ্যাপক ডা. মধুসূদন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ এবং জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, দুর্নীতি দমন পরিচালক মাওলানা মুহিবুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের সভাপতি কবির উদ্দিন, জগন্নাথপুর প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সদস্য আল আমিন, খেলাফত মজলিস উপজেলা শাখার সহসভাপতি সাইফুর রহমান সাজাওয়ার, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শামীম আহমদ, ফেয়ার ফেইস জগন্নাথপুরের স্থায়ী কমিটির সভাপতি শামীম আহমদ, অল টাইম ক্লিন সামাজিক সংগঠনের সভাপতি শাহজাহান মিয়া এবং জহির স্পোকেনের পরিচালক জহির আহমদসহ অনেকে।

আরো পড়ুন...  দানবীর আলহাজ্ব বশির আহমদ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

আলোচনা সভায় বক্তারা বলেন, ৪৩ বছরের দীর্ঘ পথচলায় জগন্নাথপুর প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে হাতে হাতে মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতার সুযোগ নিয়ে একশ্রেণির কথিত সাংবাদিক বা অপসাংবাদিক গড়ে উঠেছে। তারা সাংবাদিকতার ন্যূনতম নীতি-নৈতিকতা অনুসরণ না করে অনেক সময় বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করছে। এর ফলে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

এ সময় বক্তারা অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মূলধারার সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাগত নৈতিকতার চর্চা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সদস্য এস এম ফরিদ।

আলোচনা সভা শেষে জগন্নাথপুর মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং জগন্নাথপুর প্রেস ক্লাবের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জগন্নাথপুর প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সবার আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১০

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১১

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১২

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৩

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

১৪

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

বদরগঞ্জে মাকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

১৬

কাঁঠালিয়ায় ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

১৭

পাসওয়ার্ড জটিলতায় বন্ধ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম, সেবা বঞ্চিত কুড়িগ্রামের মানুষ

১৮

কাঁঠালিয়ায় মহিলা দলের সমাবেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

২০