মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
১৮ এপ্রিল ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ শাহ রিয়ান (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে জগন্নাথপুর পৌরসভার লেগুনা/টেম্পু স্ট্যান্ড এলাকায় নাঈম এন্টারপ্রাইজ মোবাইল শপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ রিয়ান সিলেটের বিশ্বনাথ থানার তেঘরি নোয়াগাঁও গ্রামের কমলা মিয়ার ছেলে। তিনি জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকায় জাফর আলীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাহ রিয়ান মোটরসাইকেল চালিয়ে পৌর শহরের দিকে আসছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করে এবং ট্রাক ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সড়ক থেকে জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আরো পড়ুন...  কালিয়াকৈরে বাসচাপায় শ্রমিক নিহত

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে তিন ভাইয়ের বিরোধে সংঘাত, মামলা-আতঙ্কে পরিবার

জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

হরমুজ প্রণালি খুললেও শর্ত রাখলেন ট্রাম্প, বহাল থাকছে নৌ অবরোধ

মসজিদে মাদকবিরোধী বার্তা

কাইঞ্জার খাল পুনঃখননের উদ্বোধন

বাগেরহাটে অনৈতিকতার অভিযোগে মানববন্ধন

গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার

জগন্নাথপুরে শিক্ষাসামগ্রী বিতরণ

তেল পাম্পে অনিয়মের ভিডিও করায় সাংবাদিককে মারধর, পুলিশ প্রত্যাহার

১০

রাজনীতিতে আগ্রহ বাড়ছে: স্পিকার

১১

কাঠালিয়ায় ক্যাশলেস ভিশন বাস্তবায়নে ডিজিটাল ক্যাম্পেইন

১২

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

১৩

পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলার অভিযোগ

১৪

চৌদ্দগ্রামে এলএসডি টিকা কার্যক্রমের উদ্বোধন

১৫

রামপালে এন. আমিন হেলথ জোন ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

১৬

বিদায় ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারার পশ্চিম বাহিরচর মাদ্রাসায়

১৭

নীলডুমুর বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

১৮

বনদস্যুর আতংক, উদ্ধার হয়নি অপহৃত ১০জেলে!

১৯

রামপালে খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন

২০