শরীফ মিয়া, স্টাফ রিপোর্টার:
২ অগাস্ট ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই: মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল

আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন এবং জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

প্রচার ও গণসংযোগকালে তিনি পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান ও পার্কের উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন।

এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে তিনি পৌর উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করছেন। তাঁর প্রচারণায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত পরিবেশ উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, পাঠাগার কার্যক্রম সম্প্রসারণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবাকে আরও সহজ ও গতিশীল করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করছেন।

আরো পড়ুন...  নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল মাস্টার বলেন, “একটি আধুনিক, পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব ও নাগরিকসেবামুখী ইসলামপুর গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই আমি কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

বৃত্তি ব্যবস্থায় সমতা আনতে চার দফা দাবি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই: মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল

সবুজ খাগড়াছড়ি গড়তে সেনাবাহিনীর উদ্যোগ, বিতরণ করা হলো ৩৫ হাজার বৃক্ষচারা

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

১০

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

১১

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

১২

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

১৩

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

১৪

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

১৫

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১৬

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১৭

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৮

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৯

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

২০