মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি-
২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জগন্নাথপুর উপজেলা সমন্বয় কমিটি গঠন

জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১০৬ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যেই এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী ও সদস্য সচিব রামেন্দু মজুমদার দলীয় প্যাডে স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদিত কমিটি আগামী তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নবগঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মনিরুজ্জামান মনির। সিনিয়র যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদুল হাসান তুহিন। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন লিপন আহমেদ, ইজাজ আহমেদ, মো. ফয়জুর রহমান, মো. ইমরান আহমদ, ডা. শাহীন আহমদ, মো. সাদিকুর রহমান, দেলোয়ার হোসেন মাসুম বিল্লাহ, মো. হযরত আলী, মো. নুনু মিয়া, মো. নিজাম মিয়া, মো. শাহ আলম, মো. আলী হায়দার ও মো. জাহাঙ্গীর আলম রানা। এছাড়াও কমিটিতে বিভিন্ন পর্যায়ের সিনিয়র সদস্য ও সাধারণ সদস্যসহ মোট ১০৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে রমজান উপলক্ষে ব্যবসায়ী ও প্রশাসনের মতবিনিময়

কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সিনিয়র যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান তুহিন বলেন, “জুলাই বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও জনমুখী নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাই। অতীতে সংঘটিত জুলাই হত্যাকাণ্ডসহ সকল রাজনৈতিক সহিংসতার ন্যায়বিচার নিশ্চিত করতে এনসিপি আপসহীনভাবে কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার ও মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার অবসান ঘটিয়ে জনগণের কথা বলার একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করাই জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য। বিশেষ করে তরুণ ও ছাত্রনেতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতি, বৈষম্য ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলা হবে।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই সমন্বয় কমিটির মাধ্যমে জগন্নাথপুর উপজেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এবং আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান সুদৃঢ় করাই হবে এই কমিটির প্রধান কর্মসূচি।

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলেও এই কমিটি গঠন নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টির এই উদ্যোগ জগন্নাথপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১০

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৩

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৫

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৬

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৭

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৮

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৯

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

২০