নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:
২৪ এপ্রিল ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মিয়া

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন নির্বাচন ২০২৬-২০২৭ এ বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মো. জাহাঙ্গীর মিয়া। শুক্রবার (২৪ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এ পদে নির্বাচিত হন।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নভুক্ত মোট ৫৯ জন ভোটারের মধ্যে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. জাহাঙ্গীর মিয়া ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন চন্দ্র দাস পান ২০ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. রুহুল আমিন নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন জাতীয় প্রেসক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন।

এর আগে তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দুই মেয়াদে সাধারণ সম্পাদক, দুই মেয়াদে সিনিয়র সহ-সভাপতি এবং দুই মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তার এই নির্বাচনী বিজয়ে নাসিরনগর সদর ইউনিয়নসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সমাবেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০