মাগুরা প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে গণমিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

গণমিছিলের আগে নোমানী ময়দানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।

এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি এবং আগামী শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইব্রাহিম বিশ্বাস, মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান এবং শালিখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী।

আরো পড়ুন...  আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এ ছাড়া বিডিপির মাগুরা জেলা সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, এনসিপির জেলা সহসাংগঠনিক সম্পাদক জাফর মোল্লা, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সাবেক ব্যাংকার মো. মাসুদুল আলম এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্রনেতা ও আগামী মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আসমত হুসাইন বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১০

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১১

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১২

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৩

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

১৪

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

বদরগঞ্জে মাকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

১৬

কাঁঠালিয়ায় ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

১৭

পাসওয়ার্ড জটিলতায় বন্ধ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম, সেবা বঞ্চিত কুড়িগ্রামের মানুষ

১৮

কাঁঠালিয়ায় মহিলা দলের সমাবেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

২০