ঝালকাঠি প্রতিনিধি
৩০ মে ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র বড় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে “শংকর স্টোর” নামে একটি মুদির দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৩০ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ পণ্যসামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩৫ বছরের পরিশ্রমে গড়ে ওঠা একটি ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তেই ধ্বংস হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকান খোলার প্রস্তুতির সময় হঠাৎ দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা পানি ও অন্যান্য উপায়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে দোকানের ভেতরে থাকা দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

পরে ঝালকাঠি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পাশের অন্যান্য দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডে দোকানটির সম্পূর্ণ মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মাঝে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন...  রুয়েটে এখনো ১৫৫ আসন ফাঁকা

ঘটনার পর ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০