হারুন শেখ, রামপাল প্রতিনিধি
১ মে ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে পানির নিচে বোরো ধান, দুশ্চিন্তায় বাগেরহাটের কৃষক

বাগেরহাটে টানা চার দিনের বৃষ্টিপাত ও আকস্মিক কালবৈশাখী ঝড়ের কারণে বিস্তীর্ণ বোরো ধানের মাঠ পানিতে তলিয়ে গেছে। সোনালি ফসল ঘরে তোলার সময়ই প্রকৃতির বিরূপ আচরণে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়েছেন জেলার কৃষকেরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই আগাম বৃষ্টির আশঙ্কায় ধান কাটা শুরু করলেও কাটা ধান মাঠ থেকেই পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও ধান এখনো জমিতেই রয়ে গেছে, আবার কোথাও কাটা ধান পানির নিচে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এতে কৃষকেরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

সরেজমিনে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের যুগীদা ও পাখিমারা বিল এলাকায় দেখা গেছে, শত শত বিঘা জমির ধান পানিতে ডুবে আছে। অনেক কৃষক সেচপাম্প বসিয়ে পানি অপসারণের চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় মোট ৬৮ হাজার ১৭১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে, বাকি প্রায় ৫৫ হাজার হেক্টর জমির ধান এখনো মাঠে রয়েছে। ফলে নতুন করে বৃষ্টি হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন...  নলডাঙ্গায় উপপ্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সুগন্ধি গ্রামের কৃষক হাওলাদার আব্দুল হালিম বলেন, “হঠাৎ বৃষ্টিতে কাটা ধান পানিতে ডুবে গেছে। পানি না নামলে ধান নষ্ট হয়ে যাবে, চারা গজানোরও আশঙ্কা আছে।”

অন্য কৃষক মুকুল জানান, “শ্রমিক সংকট ও অতিরিক্ত খরচের কারণে ধান কাটা আরও কঠিন হয়ে পড়েছে। এখন ধান বিক্রি করে ঋণ শোধ করা নিয়েও দুশ্চিন্তায় আছি।”

কৃষক হুমায়ুন কবির বলেন, “টানা বৃষ্টিতে ফসল পানিতে তলিয়ে গেছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।”

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, বৃষ্টির কারণে কিছু জমির ধান হেলে পড়েছে এবং কিছু ধান মাঠে পানির নিচে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১০

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১১

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৩

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

১৫

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৬

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-গণমিছিল

১৮

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

১৯

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

২০