তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মে ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই নারী ও শিশুকে ব্যবহার করে ৫ লাখ টাকা চুরি, বড়লেখায় গ্রেপ্তার ২

মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার দুই নারী একটি আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ বড়লেখার শাহবাজপুর বাজারে অবস্থিত ‘রাসেল ভ্যারাইটিজ স্টোর’-এ বোরকা পরিহিত দুই নারী ক্রেতা সেজে প্রবেশ করেন। তারা বিভিন্ন পণ্য কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখেন। এ সুযোগে তাদের সঙ্গে থাকা প্রায় সাত বছর বয়সী এক শিশুকে দিয়ে কৌশলে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর দোকান মালিক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় গত মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সহযোগিতায় স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) এবং শিশুটিকে আটক করা হয়। পরবর্তীতে স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দক্ষিণ সুরমার ওমর কবর কাশবন এলাকা থেকে অপর আসামি শানু বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন...  মাগুরায় চাঁদাবাজি শূন্য, অভিযোগ বাক্স স্থাপন হবে

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুই নারী দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা সেজে প্রবেশ করে দোকানিদের অগোচরে টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তার দুই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, আইনের সংঘাতে জড়িত শিশুটিকে শিশু আইন-২০১৩ অনুযায়ী প্রবেশন কর্মকর্তা ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শক্রমে তার নানীর জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “চোরচক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০