মোঃ রোমন মিয়া (ব্রাহ্মনবাড়িয়া)
২৪ মার্চ ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ে ২০২২ ব্যাচের জমজমাট পুনর্মিলনী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সোনারামপুর ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ স্বপন মিয়া, সহকারী শিক্ষক আবদুল হান্নান ও সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ আল আমিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্যরা।

পুনর্মিলনীতে ২০২২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে অংশ নেন। তারা পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন এবং একে অপরের সঙ্গে সময় কাটান।

উল্লেখ্য, ২০২২ সালে এই বিদ্যালয় থেকে ২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করে এবং একটি এ+ ফলাফল অর্জন করে। সেই সাফল্যকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের। ভবিষ্যতেও তারা যেন আরও ভালো ফলাফল অর্জন করে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সব মিলিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ পুনর্মিলনী সাবেক শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় দিনে পরিণত হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিয়াকৈরে ধানের শীষের নির্বাচনী পথসভা ও গণসংযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০