আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নকল সিগারেট জব্দ, ভোলায় কোস্টগার্ডের অভিযান

ভোলার সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড ও ভ্যাট বিভাগ। রবিবার (১৯ এপ্রিল) সকালে যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে ভোলা সদর থানাধীন চক বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ টিম দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করে।

উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে এগুলো অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, জব্দকৃত সিগারেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মহিপুরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের মাঝে প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত!

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

১০

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

১১

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

১২

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

১৩

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

১৪

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

১৫

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

১৬

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

১৭

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

১৮

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১৯

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

২০