উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
১০ জুন ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার এবং একজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক হলেন যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে শহিদ হোসেন (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি চৌকস দল শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে শহিদ হোসেন নামে এক যাত্রীর বহন করা ট্রাভেল ব্যাগ থেকে দুইটি কার্টনে রাখা ৫৯ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পরে পুলিশ তাকে আটক করে এবং জব্দকৃত সিরাপগুলো নিজেদের হেফাজতে নেয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

আরো পড়ুন...  টেকনাফে বাস–মিনিটমটম সংঘর্ষে নিহত ২, আহত ৪

পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ইতিহাসে আজকের এই দিনে

১০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১১

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১২

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৩

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

১৪

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

১৫

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

১৬

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

১৭

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

১৮

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১৯

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

২০