আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি,
১৩ মার্চ ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

জয়পুরহাটের পাঁচবিবিতে সাংবাদিকদের সংগঠন মডেল প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাদ আসর পৌর শহরের নাকুড়গাছি এলাকার হাইওয়ে আড্ডা হোটেলে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র রমজানের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এ মাসে মানুষ একে অপরের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসে। তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে আলোকিত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন, পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিক দবিরুল ইসলাম, জয়পুরহাট জেলা পুলিশ ক্লাবের সাংবাদিক ওমর আলী বাবু, সাংবাদিক মনিরুজ্জামান, মাহফুজুল হক, চম্পক মন্ডল, রাকিব হোসেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংবাদিক গোলাম মাওলা, মোরসালিন, ইমরুল কায়েস, গোলাম মর্তুজা এবং পাঁচবিবি থানার এসআই আলমগীর হোসেন।

আরো পড়ুন...  সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল

এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবিবি ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকি, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ সরদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইফতারের পূর্বমুহূর্তে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১০

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১১

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১২

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

১৩

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

১৪

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১৫

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১৬

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১৭

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১৮

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

২০