রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষকের ভুলে এসএসসি দিতে পারল না জান্নাতি, ভেঙে গেল স্বপ্ন

পড়ার টেবিলে জান্নাতি

প্রধান শিক্ষকের অবহেলা ও প্রশাসনিক ভুলের কারণে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী শিক্ষার্থী জান্নাতি খাতুন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে। অন্যান্য শিক্ষার্থীর মতো নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেন তিনি। পুরো বছরজুড়ে পরীক্ষার প্রস্তুতিও নেন মনোযোগ সহকারে।

জানা যায়, গত সোমবার প্রবেশপত্র নিতে বিদ্যালয়ে গেলে সহপাঠীদের সবার প্রবেশপত্র এলেও জান্নাতির প্রবেশপত্র আসেনি। বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতি নিয়মিত প্রাইভেট পড়ে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। পরিবারেরও ছিল তাকে নিয়ে বড় স্বপ্ন। কিন্তু হঠাৎ এই ভুলে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

জান্নাতির বড় ভাই মিজানুর রহমান কাজল বলেন, “আমার বোন ভালো ফলাফল করলে তাকে রংপুরের একটি ভালো কলেজে ভর্তি করানোর পরিকল্পনা ছিল। কিন্তু প্রধান শিক্ষকের ভুলে আজ সে পরীক্ষাই দিতে পারল না।”

শিক্ষার্থী জান্নাতি বলেন, “অনেক স্বপ্ন ছিল এসএসসি পরীক্ষা দেব। কিন্তু শেষ সময়ে এসে এমন ঘটনা ঘটবে কখনও ভাবিনি।”

আরো পড়ুন...  কালিয়াকৈরে বৈশাখী শোভাযাত্রা

এ বিষয়ে ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, “প্রবেশপত্র দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থীর অপশনাল বিষয়ে ভুল পাওয়া যায়, সেটি সংশোধনের জন্য বোর্ডে এসেছি। জান্নাতির বিষয়টি আমার ভুল হয়েছে। আমি তার বাবার কাছে ক্ষমা চেয়েছি।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, একটি প্রশাসনিক ভুলের কারণে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে—এ ধরনের ঘটনার যথাযথ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

টেকনাফে র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

প্রধান শিক্ষকের ভুলে এসএসসি দিতে পারল না জান্নাতি, ভেঙে গেল স্বপ্ন

শ্যামনগরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৪

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

কালিয়াকৈরে ৭০ কেজি গাঁজাসহ দুইজন আটক, নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার

বাগেরহাটের শ্রেষ্ঠ রোভার নেতা নির্বাচিত জাকির হোসেন রিয়াজ

ভেড়ামারায় প্রাইভেট হাসপাতাল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রেমের খেসারত দিতে গিয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে এক কিশোর, পাষণ্ড বাবার মধ্যযুগীয় নির্যাতন

নিয়ম না মেনে বিদ্যালয়ের ভবন ভাঙা ও গাছ কাটা নিয়ে অভিযোগ মোরেলগঞ্জে

১০

চার্জিং ক্যাবল পেঁচিয়ে দিল্লিতে তরুণী হত্যা, পলাতক সাবেক গৃহকর্মী

১১

ছেলের সঙ্গে মাঠে নামার স্বপ্নে এগোচ্ছেন রোনালদো

১২

সংসদে পাহাড়ের উন্নয়ন-অধিকারে সোচ্চার ওয়াদুদ ভূঁইয়া

১৩

জহিরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকট

১৪

প্যারোলে মুক্তি, বোনের জানাজায় অংশ নিলেন আসাদুজ্জামান

১৫

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ভিডিও করে ব্ল্যাকমেইল—গ্রেপ্তার যুবক

১৬

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা, সেবা পেলো ৫ শতাধিক মানুষ

১৭

কৃষকের খামখেয়ালিতে অন্ধকারে বদরগঞ্জ, দুর্ভোগে ৪ হাজার মানুষ

১৮

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে শিশুকে বাঁচাতে গিয়ে নারী দগ্ধ

১৯

জনবল সংকটে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র, ভোগান্তিতে রোগী

২০