মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
২০ এপ্রিল ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিয়ায় বিদায় ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, সাবেক প্রধান শিক্ষকের বিদায় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আঃ সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা, তাদের মধ্যে কফের মেম্বার, রাহাজুল মেম্বার, ফারহাদ কামরুল ইসলাম, আবু আখতারুজ্জামানসহ আরও অনেকে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

আরো পড়ুন...  নামোশংকরবাটীতে বিদায় সংবর্ধনা

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আ. খালেক, আ. মতিন, জিন্নাত, মাহফুজা ও পারভীন সুলতানা ম্যাডাম। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম ও নৈতিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। শিক্ষাজীবনের অর্জিত জ্ঞান ভবিষ্যৎ পথচলায় কাজে লাগানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাবেক প্রধান শিক্ষক মহিবুল ইসলামের বিদায় সংবর্ধনা। বিদায়ী বক্তব্যে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে আমি সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও মানসম্মত শিক্ষাদানের প্রতি গুরুত্ব দিয়েছি। এই বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষকতা জীবনের নানা চড়াই-উতরাই পার করে আজ বিদায় নিতে হচ্ছে, যা সত্যিই আবেগঘন।” তিনি সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করেন এবং শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১০

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১১

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১২

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৩

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

১৪

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

১৫

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

১৬

ইতিহাসে আজকের এই দিনে

১৭

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১৮

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৯

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০