মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
২৮ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবা-মা হারিয়ে দাদীর কোলে আল আমিনের বেঁচে থাকার লড়াই

রাজশাহী শহরের ভদ্রা রেললাইন বস্তির ছোট্ট এক ঘরে বসবাস আল আমিনের। বয়স এখন খুব বেশি নয়, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে বুঝতে হয়েছে শৈশব থেকেই। যে বয়সে একটি শিশুর বাবা-মায়ের স্নেহে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তাকে বেছে নিতে হয়েছে দাদীর হাত ধরে অনিশ্চিত জীবনের পথ।

পরিবার সূত্রে জানা যায়, আল আমিনের বয়স যখন মাত্র সাত মাস, তখন তার বাবা পরিবারকে রেখে নওগাঁ চলে যান। পেশায় রিকশাচালক ছিলেন তিনি। পরে সেখানে আরেকটি বিয়ে করে নতুন সংসার গড়েন। এরপর আর কখনো স্ত্রী-সন্তানের খোঁজ নেননি।

স্বামীর পরিত্যক্ত হয়ে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটতে থাকে আল আমিনের মায়ের। সংসারে উপার্জনের কেউ না থাকায় বৃদ্ধ দাদী শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষা করে যা পেতেন, তা দিয়েই কোনোমতে চলত সংসার।

কিন্তু ভাগ্যের নির্মমতা এখানেই থেমে থাকেনি। আল আমিনের বয়স যখন এক বছর তিন মাস, তখন তার মাও অন্যত্র চলে যান। ছোট্ট শিশুটি হয়ে পড়ে পুরোপুরি অসহায়।

এরপর থেকে দাদীর কোলই হয়ে ওঠে আল আমিনের একমাত্র আশ্রয়। বৃদ্ধ দাদী তাকে কোলে নিয়েই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ান। কখনো নিউমার্কেট, কখনো শহরের ব্যস্ত সড়কে মানুষের কাছে হাত পেতে সংগ্রহ করেন দু’মুঠো খাবারের ব্যবস্থা।

আরো পড়ুন...  ধরমন্ডল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সম্প্রতি রাজশাহী নিউমার্কেট এলাকায় দাদীর পাশে বসে পুরোনো কাগজে ক, খ, গ, ঘ লিখতে দেখা যায় আল আমিনকে। সেখানেই কথা হয় তার ও তার দাদীর সঙ্গে।

আল আমিন জানায়, সে পড়াশোনা করে বড় মানুষ হতে চায়। স্কুলে যেতে চায়, বই-খাতা নিয়ে অন্য শিশুদের মতো পড়তে চায়। কিন্তু দারিদ্র্য যেন তার সব স্বপ্নকে আটকে দিয়েছে। যেখানে দুই বেলা খাবারের নিশ্চয়তা নেই, সেখানে স্কুলে যাওয়া তার কাছে স্বপ্নের মতো।

অন্যদিকে বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন তার দাদী। শারীরিক নানা রোগে ভুগলেও চিকিৎসা করানোর সামর্থ্য নেই। নিয়মিত ওষুধ কেনাও সম্ভব হয় না তাদের পক্ষে।

স্থানীয়রা জানান, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষ এগিয়ে এলে হয়তো আল আমিনের জীবন বদলে যেতে পারে। সামান্য সহযোগিতাও ফিরিয়ে দিতে পারে তার হারিয়ে যাওয়া শৈশবের হাসি।

সহযোগিতা করতে যোগাযোগ:
বিকাশ: ০১৭৩২৪২৬২৮৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মা হারিয়ে দাদীর কোলে আল আমিনের বেঁচে থাকার লড়াই

বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা, ২৩ জনের নাম উল্লেখসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

সেনবাগে জমকালো শুকরিয়া সম্মেলন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

১০

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

১১

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

১২

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১৩

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১৪

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১৫

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৬

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৮

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৯

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

২০