শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ১৬ বছর ধরে পুলিশ ফাঁড়ি, টিনের ঘরে চলছে পাঠদান

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সাইক্লোন শেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে টানা ১৬ বছর ধরে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। ফলে শিক্ষার্থীদের পাঠদান চলছে নিচতলার গবাদিপশুর আশ্রয়স্থলে টিনের বেড়া দিয়ে তৈরি অস্থায়ী কক্ষে—যেখানে নেই ন্যূনতম শিক্ষার পরিবেশ।

উপজেলার জিউধরা ইউনিয়নের ১৩৪ নম্বর লক্ষীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বিদ্যালয়ের দ্বিতীয় তলার তিনটি কক্ষ ও ওয়াশরুম দখল করে রেখেছে পুলিশ ফাঁড়ি। এতে বাধ্য হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ নিচতলার অংশে টিনের বেড়া দিয়ে তিনটি অস্থায়ী শ্রেণিকক্ষ তৈরি করে পাঠদান চালিয়ে যাচ্ছে।

এসব কক্ষে নেই পর্যাপ্ত আলো-বাতাস, নেই বৈদ্যুতিক ফ্যান কিংবা শিক্ষার্থীদের জন্য শৌচাগারের ব্যবস্থা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ—এমন পরিবেশে শিশুদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরা রানী তাফালী জানান, আমাদের বিদ্যালয়ে ১২৭ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে তিনটি শ্রেণিকক্ষ ফাঁড়ি পুলিশের দখলে থাকায় আমরা গবাদিপশুর আশ্রয়স্থলকে টিন দিয়ে ঘিরে সেখানে পাঠদান চালাতে বাধ্য হচ্ছি। এটি শিক্ষার জন্য একেবারেই অনুপযুক্ত পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিউধরা ইউনিয়নে একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জমি অধিগ্রহণও করা হলেও এখনো ভবন নির্মাণ না হওয়ায় বিদ্যালয়ের ভবনেই ফাঁড়ির কার্যক্রম চালানো হচ্ছে।

আরো পড়ুন...  শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান শুরু

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, একই ভবনে পুলিশের কার্যক্রম চলায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রতিনিয়ত মানুষের আসা-যাওয়া ও বিভিন্ন কার্যক্রমে বিদ্যালয়টি যেন একটি পুলিশি পরিবেশে পরিণত হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, লক্ষীখালী অস্থায়ী ফাঁড়ির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। ভবন নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। নির্মাণ শেষ হলে ফাঁড়ি সরিয়ে নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন বলেন, একই ভবনে শিক্ষা কার্যক্রম ও পুলিশি কার্যক্রম চলা উচিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত ফাঁড়ি সরিয়ে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১০

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১২

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৩

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৪

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৮

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৯

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০