মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যসহ মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছেন।
শুক্রবার (৫ জুন) পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আন্তঃজেলা মহিলা পকেটমার ও চোরচক্রের সক্রিয় সদস্য মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮) এবং রাহেনা (২৩) রয়েছেন।
এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামানকে। অন্য মামলায় আরও কয়েকজন আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন