মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
২৩ জুন ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের কৃষক মো. রশিদুল ইসলাম পটল চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। মাত্র ৫০ শতক জমিতে পটল চাষ করে তিনি ইতোমধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা লাভ করেছেন। তার এ সাফল্য এলাকায় অন্যান্য কৃষকদের মধ্যেও সবজি চাষে আগ্রহ সৃষ্টি করেছে।

সোমবার (২২ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, সবুজে ঘেরা পটল ক্ষেতজুড়ে ঝুলছে প্রচুর পটল। কৃষক রশিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে তিনি ৫০ শতক জমিতে দেশি জাতের পটল আবাদ করেন। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও পরিচর্যাসহ পুরো চাষাবাদে তার প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। নিয়মিত পরিচর্যা ও শ্রম দেওয়ার কারণে তিনি ভালো ফলন পেয়েছেন।

তিনি আরও জানান, স্থানীয় বাজারে পটলের চাহিদা ও দাম ভালো থাকায় উৎপাদিত ফসল বিক্রি করে ইতোমধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা লাভ করতে সক্ষম হয়েছেন। মৌসুমের বাকি সময়েও আরও উৎপাদন ও বিক্রির আশা করছেন তিনি।

পটল ক্ষেতের পরিচর্যায় নিয়োজিত শ্রমিক নজরুল ইসলাম ও সামসুল হক জানান, নিয়মিত পরিচর্যা, আগাছা দমন এবং সঠিক সময়ে সার ও সেচ দেওয়ার ফলে ক্ষেতের ফলন অনেক ভালো হয়েছে।

আরো পড়ুন...  মামলা-কারাবরণ-হামলা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় সোহাগের পথচলা

স্থানীয় কৃষক হরমুজ আলী বলেন, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় পটল চাষে খরচ কম হলেও লাভের সম্ভাবনা অনেক বেশি। তাই এখন অনেক কৃষক লাভজনক সবজি চাষের দিকে ঝুঁকছেন। রশিদুল ইসলামের সাফল্য এ অঞ্চলের কৃষকদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, “বীরগঞ্জ উপজেলায় বিভিন্ন ধরনের নিরাপদ শাকসবজির আবাদ হয়ে থাকে, যা দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। এর মধ্যে রশিদুল ইসলামের পটল চাষে সাফল্য এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।”

তিনি আরও জানান, বর্তমানে বীরগঞ্জ উপজেলায় প্রায় ১৭ হেক্টর জমিতে পটল চাষ করা হয়েছে। বাজার ব্যবস্থাপনা আরও উন্নত করা গেলে কৃষকরা অধিক লাভবান হবেন এবং সবজি চাষে আরও উৎসাহিত হবেন।

রশিদুল ইসলামের এই সাফল্য প্রমাণ করে, আধুনিক কৃষি প্রযুক্তি ও পরিশ্রমের সমন্বয়ে কৃষকরা স্বল্প জমিতেও লাভজনক চাষাবাদের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১০

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১১

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৩

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

১৫

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৬

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-গণমিছিল

১৮

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

১৯

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

২০