আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
২০ এপ্রিল ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেলকুচিতে প্রকল্প পরিদর্শন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে বাস্তবায়নাধীন এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা। গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ পরিদর্শনে অংশ নেন এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন।

পরিদর্শনকালে কর্মকর্তারা প্রকল্প এলাকার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং বাস্তবায়নের অগ্রগতি, গুণগত মান ও কার্যকারিতা মূল্যায়ন করেন। এ সময় তারা প্রকল্পের উপকারভোগী এবং স্থানীয় অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। উপকারভোগীরা প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত সুবিধা, তাদের জীবনে আসা ইতিবাচক পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন।

জানা গেছে, কৈইকার অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি স্থানীয় পর্যায়ে জীবনমান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য এটি একটি কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিদর্শনকালে কর্মকর্তারা মানব মুক্তি সংস্থা (MMS) কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এর মধ্যে কাজের বিনিময়ে টাকা কর্মসূচির আওতায় নির্মিত গ্রামীণ সড়ক, ডাবল-প্ল্যাটফর্ম টিউবওয়েল, উঁচু ভিটায় নির্মিত স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং দুর্যোগপ্রবণ পরিবারের জন্য জীবিকায়ন সহায়তা বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব কার্যক্রম স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে দৃশ্যমান প্রভাব ফেলেছে বলে তারা মত প্রকাশ করেন।

আরো পড়ুন...  বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

উচ্চপর্যায়ের কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি একটি প্রেক্ষাপটভিত্তিক, সুপরিকল্পিত এবং ফলপ্রসূ উদ্যোগ। তারা এই প্রকল্পকে একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, দেশের অন্যান্য চরাঞ্চল বা ঝুঁকিপূর্ণ এলাকায় একই ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

তারা আরও উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হলে তা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিদর্শন প্রকল্পটির কার্যকারিতা ও সফলতাকে আরও সুদৃঢ় করেছে এবং ভবিষ্যতে এর সম্প্রসারণের সম্ভাবনাকে জোরালো করেছে। স্থানীয় জনগণও এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন, যাতে তাদের জীবনমান উন্নয়নের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম জানতে গিয়ে পাটগ্রামে দুই সাংবাদিক হেনস্তার অভিযোগ

মোরেলগঞ্জে জমি বিরোধ ও অপপ্রচারের অভিযোগে উত্তেজনা

ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনিক কঠোর সিদ্ধান্ত

বেলকুচিতে প্রকল্প পরিদর্শন

বাগমারায় বিষে মাছ নিধন

বরিয়ায় বিদায় ও পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জে উদ্ধার মোবাইল হস্তান্তর

হিলিতে হাম-রুবেলা টিকাদান শুরু

কালিহাতীতে হাম-রুবেলা টিকা শুরু

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান শুরু

১০

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১১

মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত!

১২

দুর্গম পাহাড়ে জীবন বাঁচাতে দক্ষ জনবল তৈরি করছে আলীকদম সেনাবাহিনী

১৩

মঠবাড়িয়ায় প্রশাসনের অভিযানে ধরা পড়ল একের পর এক ভুয়া ডাক্তার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

১৪

বাবার ঋণের টাকা পরিশোধে বাধা ও বড় ভাইয়ের বাড়িতে হামলার অভিযোগ

১৫

সিলেটে আইনি সেবায় নিয়োজিত নাসিরনগরের সন্তান অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

১৬

চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১৭

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি উঠল সংসদে

১৮

কুয়েতে প্রবাসী ইউছুফের মৃত্যু, নিজ গ্রামে জানাজা শেষে দাফন

১৯

ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারেই রাজনীতি—গৌরম্ভায় কাজী জাহিদুল ইসলাম

২০