শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)-
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হওয়া শিল্পাঞ্চলের ছুটিকে কেন্দ্র করে ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক ও এর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাস সংকটের সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ঢাকা থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে। চন্দ্রা কলেজগেট ও টাঙ্গাইলমুখী অংশে যানজট আরও তীব্র আকার ধারণ করেছে।

যাত্রীরা অভিযোগ করেন, বাসগুলো বাড়তি আয়ের আশায় স্বাভাবিক রুটের বাইরে একাধিক ট্রিপ দিচ্ছে। এতে নিয়মিত যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

হাসান নামের এক যাত্রী জানান, ঢাকা থেকে চন্দ্রা যেতে যেখানে সাধারণত ১৫০–২৫০ টাকা ভাড়া লাগে, সেখানে ৪৫০–৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বাস না পেয়ে অনেকেই ট্রাকে যাতায়াত করছেন, যেখানে জনপ্রতি ২০০–৩০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।

সাভার থেকে আসা যাত্রী রাসেল হোসেন বলেন, “সাধারণত ২৫০ টাকা ভাড়া লাগে। আজ সকালে বাসে উঠতে গিয়ে ৬০০ টাকা চাওয়া হয়েছে। বাধ্য হয়ে দিতে হয়েছে।”

আরো পড়ুন...  সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

গার্মেন্টকর্মী জমেলা খাতুন বলেন, “ভোটের ছুটি দিয়েছে, কিন্তু বাস পাচ্ছি না। সকাল থেকে দাঁড়িয়ে আছি। এখন মনে হচ্ছে ট্রাকে উঠতে হবে। সেখানেও ৪০০ টাকা নিচ্ছে।”

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। এছাড়া ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

পরকীয়ার জেরে স্বামী হত্যা: ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

তেতুলিয়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

বদরগঞ্জে চার ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

১০

মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১২

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

১৩

মোরেলগঞ্জে শিক্ষা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১৪

অনলাইন জুয়ার দেনার চাপে দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

১৫

রাজাপুরে আন্ত ধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

১৬

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

১৭

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

১৮

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

১৯

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

২০