মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর ১২টায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মাঠে উপস্থিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঠবাড়িয়া উপজেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ভিত্তি প্রদান করেন।
বক্তারা আরও বলেন, তার আদর্শ ও নীতি আজও দেশের রাজনৈতিক অঙ্গনে প্রেরণার উৎস হয়ে আছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের রাজনীতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় আলেম-ওলামারা।
দোয়া শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা বিএনপি নেতারা জানান, প্রতি বছরের মতো এবারও ব্যাপক আয়োজনে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন