মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

মাগুরায় ফটোগ্রাফিতে দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কাজের সুযোগ সৃষ্টি করতে দুই দিনব্যাপী ফটোগ্রাফি, লাইটিং ও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মাগুরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় মাগুরাসহ দেশের বিভিন্ন জেলার ১৪ জন তরুণ ফটোগ্রাফার অংশগ্রহণ করেন।

রোববার রাতে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

দুই দিনব্যাপী এই আয়োজনে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ফরিদপুর জেলার মোট ১৪ জন তরুণ ফটোগ্রাফার অংশ নেন।

কর্মশালায় ঢাকা থেকে আগত প্রশিক্ষক সাইফ রিফাত ও সজল মল্লিক অংশগ্রহণকারীদের ওয়েডিং ফটোগ্রাফি, পেশাদার লাইটিং সেটআপ, ক্যামেরা ব্যবস্থাপনা এবং আধুনিক ফটো এডিটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এতে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি পেশাগত কাজের গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। সেই আগ্রহকে দক্ষতা ও পেশাদার পর্যায়ে উন্নীত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে।

প্রশিক্ষণার্থীরা জানান, মাগুরায় লাইটিং ও এডিটিং বিষয়ক এমন আয়োজন এই প্রথম। অর্জিত জ্ঞান তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয় শনিবার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

নাশকতা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

১০

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১২

কারবালার হৃদয়বিদারক ইতিহাস ও শিক্ষা

১৩

দেবীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ, ভিডিও ভাইরাল

১৪

পঞ্চগড়ে শালবাহান হাটে মরিচ সিন্ডিকেটের অভিযোগ, বিপাকে কৃষকরা

১৫

মৌলভীবাজারে বিপুল ভারতীয় পণ্যসহ ট্রাক-বাস জব্দ, গ্রেপ্তার ৮

১৬

পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৭

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৯

মোরেলগঞ্জ থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২০