মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্রের উদ্যোগে বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে বিনার মাগুরা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার (ময়মনসিংহ) প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. শামসুন্নাহার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়ের পিএসও ও বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান দেওয়ান, বিনা কুমিল্লা উপকেন্দ্রের এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. হাসানুজ্জামান রনি এবং বিনা মাগুরা উপকেন্দ্রের এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. সুশান চৌহান।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং বোনা আউশ ধানের উৎপাদন বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

বিনা মাগুরা উপকেন্দ্রের এসও শোভা আনজুমান শাম্মীর সঞ্চালনায় এবং AFACI-RSR প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

এছাড়া কর্মশালার দ্বিতীয় পর্বে ২০ জন উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে একই অতিথিদের উপস্থিতিতে পৃথক আরেকটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  মাদকাসক্ত ছেলের কোপে "মা" খুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জিডির ভিত্তিতে উদ্ধার ২৩ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল, জরিমানা ও আল্টিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তা ও ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

১০

শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১১

রামপালে পচা মাংস বিক্রি, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

১২

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের ৭১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি লিয়াকত, সাধারন সম্পাদক মামুন

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৪

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, হামলা-ভাঙচুরে আহত ৩

১৫

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

১৬

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

১৭

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

১৮

ধর্ম যখন মঞ্চের পণ্য

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

২০