টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ভিত্তিক পুষ্টিকর খাদ্য কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “টাঙ্গাইলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যুবসমাজ ও শিক্ষার্থীদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “সন্তানদের মানুষ করতে বাবা-মা অক্লান্ত পরিশ্রম করেন। অনেক পরিবার ধান, জমি কিংবা গবাদিপশু বিক্রি করেও সন্তানের লেখাপড়ার খরচ চালান। সেই সন্তান যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে পরিবারের সব স্বপ্ন ভেঙে যায়। তাই এখনই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
মন্তব্য করুন