প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
১০ মার্চ ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৮৯৬ কোটি টাকার প্রকল্প, দ্রুত কাজ শুরুর আশা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, মুছাপুর রেগুলেটর না থাকায় কোম্পানীগঞ্জসহ নদীর দুই পাশে নদী ভাঙন রোধ করা যাচ্ছে না। ভবিষ্যতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) মুছাপুর রেগুলেটর প্রকল্প পাস হলে কাজ দ্রুত শুরু হবে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আড়াইটায় নোয়াখালী কোম্পানীগঞ্জে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা প্রকল্প (অংশ-১) এলাকা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “পানিসম্পদমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি ইতিমধ্যেই মুছাপুর রেগুলেটর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছেন। স্থানীয়রা ভবিষ্যতে এর সুফল দেখবে।”

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “মুছাপুর রেগুলেটর শুধু মুছাপুর নয়, পুরো নোয়াখালীর সমস্যা। নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে।” তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সরজমিন পরিদর্শন করে রিপোর্ট করার নির্দেশ পেয়েছেন।

উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্যাহ, অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, ফেনী পানি উন্নয়ন বোর্ডের সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ এবং নোয়াখালী পুলিশ সুপার টি, এম মোশারেফ হোসেন।

আরো পড়ুন...  লাগেজে লুকানো এয়ারগান, বিমানবন্দরে আটক নূর

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে কোম্পানীগঞ্জের মুছাপুরের ২৩ ভেন্টের রেগুলেটর ভেঙে যায়। নদীভাঙন ও জলাবদ্ধতা মোকাবিলায় সরকার নতুন আধুনিক রেগুলেটর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নতুন প্রকল্পের জন্য অনুমোদিত বাজেট ৮৯৬ কোটি ৬১ লাখ টাকা। চলতি মাস থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

স্থানীয়রা আশা করছেন, নতুন রেগুলেটর নির্মাণ হলে কোম্পানীগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহাসড়ক দখল করে ভুট্টা শুকানো, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

দুর্গম চরাঞ্চলে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় বোন, মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

১০

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

১১

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

১২

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

১৩

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

১৪

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১৫

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

১৬

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

১৭

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

১৮

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১৯

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০