আলী আজীম, মোংলা প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলা প্রেস ক্লাবে বিপুল ভোটে সাংগঠনিক পদে বিজয়ী মু. হাফিজুর

সর্বোচ্চ ভোট পেয়ে মোংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মু. হাফিজুর রহমান। প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।

সাংগঠনিক সম্পাদক পদে মু. হাফিজুর রহমান সর্বোচ্চ ২৬টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবু বকর সিদ্দিক পেয়েছেন ১৪ টি ভোট।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোংলা প্রেস ক্লাবে এবার ৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৬ জন। উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্লাবের ৪৮ জন সদস্যের মধ্যে ৪১ জন স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মু. হাফিজুর রহমান তাঁর বক্তব্যে সাংবাদিকদের ঐক্যের ওপর জোর দিয়ে পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের অঙ্গীকার করেন। স্থানীয় জনস্বার্থ ও উন্নয়নমূলক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে প্রেসক্লাবের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন যে, মোংলা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার, নিরপেক্ষ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  রাজশাহীতে ২০ প্রার্থী জামানত হারালেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

পরকীয়ার জেরে স্বামী হত্যা: ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

তেতুলিয়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

বদরগঞ্জে চার ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

১০

মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১২

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

১৩

মোরেলগঞ্জে শিক্ষা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১৪

অনলাইন জুয়ার দেনার চাপে দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

১৫

রাজাপুরে আন্ত ধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

১৬

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

১৭

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

১৮

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

১৯

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

২০