মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ২০ প্রার্থী জামানত হারালেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ২০ জন প্রার্থী জামানত হারিয়েছেন। ভোটের নূন্যতম আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট না পাওয়ায় তাদের জমা দেওয়া জামানতের টাকা ফেরত হবে না।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে শুধু বিএনপি ও জামায়াতের প্রার্থীরা জয়ী হওয়ায় তাঁদের জামানত রক্ষিত হয়েছে। নির্বাচনী এলাকায় বিএনপি চারটি আসনে এবং জামায়াত দুটি আসনে বিজয়ী হয়েছেন। বাকি প্রার্থীদের ভোটের হার কম হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর এ ফলাফল ঘোষণা করেন। এতে দেখা গেছে, গণঅধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান ৪০৭ ভোট, আমার বাংলাদেশ পার্টির আব্দুর রহমান ১,১০০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদ ৬৬৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান ৭৮৬ ভোট, নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম ৫৫২ ভোট, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম ৩৮৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ ৮০১ ভোট পেয়েও জামানত হারিয়েছেন।

আরো পড়ুন...  সুজন মোল্লাকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি

রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম ১,১১৭ ভোট, জাতীয় পার্টির আফজাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান দুইজনই ২,৩৯০ ভোট, এবং আমজনতার দলের সাঈদ পারভেজ ২৯৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

রাজশাহী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান ৬৭০ ভোট এবং জাতীয় পার্টির ফজলুল হক ১,৭৫৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

রাজশাহী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন ৬২০ ভোট এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী—রায়হান কাওসার ৪৪২ ভোট, ইসফা খায়রুল হক শিমুল ২,৪৯৬ ভোট এবং রেজাউল করিম ৬,৪৩২ ভোট—ও জামানত হারিয়েছেন।

রাজশাহী-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ ১,৬২৮ ভোট এবং জাতীয় পার্টির ইকবাল হোসেন ২,৯৩০ ভোট পেয়েও ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে বলা হয়, নির্বাচনের এই ফলাফল প্রার্থীদের জন্য কঠোর প্রতিযোগিতা এবং জনমতের প্রকৃত প্রতিবিম্ব। প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি আদালতের মাধ্যমে চূড়ান্ত করা হবে।

ফলে দেখা যায়, রাজশাহীতে বিএনপি ও জামায়াত ছাড়া বাকি ২০ জন প্রার্থী ভোটের ন্যূনতম সীমা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রতিযোগিতার প্রকৃত চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০