শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে জলাবদ্ধতা ও লবণাক্ততার সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠসংলগ্ন সড়কে স্থানীয় সংগঠন সিসিআরসি’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি।

মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া, চালিতাবুনিয়া ও খাউলিয়া গ্রামের তিনটি মাঠে লবণাক্ততার কারণে কৃষকরা বছরে একাধিক ফসল ফলাতে পারছেন না। খাল থেকে লবণাক্ত পানি প্রবেশ করায় কৃষিজমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

তারা কৃষকদের রক্ষায় দ্রুত ভেড়িবাঁধ ও স্লুইস গেট নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সিসিআরসি’র সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন হাওলাদার ও উপজেলা সুশীল সমাজ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ’র কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ, বদলাতে পারে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগচিত্র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১০

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১১

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১২

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৩

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৪

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৫

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৬

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৭

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

১৯

সুন্দরবনের ‘ছোট সুমন’ বাহিনীর প্রধানসহ ৭ দস্যুর আত্মসমর্পণ

২০