ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাগেরহাটের মোরেলগঞ্জে ১৭টি ফগার মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফগার মেশিন বিতরণের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলিম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এডিবির অর্থায়নে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার ১৬টি ইউনিয়নের জন্য ১৬টি এবং উপজেলা পরিষদের জন্য একটি ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রতিটি মেশিনের সঙ্গে ১০ লিটার করে মশা নিধনের ওষুধও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশার বিস্তার রোধ এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন