হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
১৮ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে ছাত্রদলের আনন্দ মিছিল

বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রামপাল উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে আয়োজিত এ মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিকাল ৪টার দিকে উপজেলার ফয়লা চৌরাস্তা মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ফয়লা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাট জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদী। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ত্যাগী নেতাদের মূল্যায়নের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, গত ১২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আতিকুর রহমান রাসেলকে সভাপতি এবং শেখ নিয়ামুল ইসলাম রাহুলকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নতুন এ কমিটি ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

আরো পড়ুন...  পাঁচবিবিতে ইমারত শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল

রামপালের এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মেহেদী, ইব্রাহিম শেখ মিলন লস্কর, সাবেক সদস্য আশিকুজ্জামান সুমন, জুবায়ের পরশ, শেখসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রনেতারা। এছাড়াও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কয়েকজন ছাত্রনেতা বলেন, নতুন কমিটির নেতৃত্বে বাগেরহাট জেলা ছাত্রদল অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। পাশাপাশি শিক্ষা, গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, নবগঠিত জেলা কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১০

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১১

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

১৩

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৪

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৫

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১৬

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৭

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১৮

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৯

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

২০