জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ১ লাখ ১২ হাজার ৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং নারীসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় ২ হাজার ৮৬৭ পিস ইয়াবাসহ মো. আলম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। অভিযানে বিজিবির প্রশিক্ষিত ডগ ‘হেক্টর’-এর সহায়তা নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে কক্সবাজারে বিক্রির কথা স্বীকার করেন।

অন্যদিকে, চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব-৭ এর অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে চেচুরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন— মো. সলিম উল্লাহ (৪৩), মো. হাসান মুরাদ (৪৮) ও মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)।

আরো পড়ুন...  শ্রীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

এছাড়া কক্সবাজারের রামুতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী পাচারকারীকে আটক করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কেটে সাবাড়

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

১০

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

১১

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

১২

বড়লেখায় বিজিবির অভিযানে ১৯২ বস্তা জিরা জব্দ

১৩

রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

১৪

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৫

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

১৬

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

১৭

মাগুরা মেডিকেলে ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৮

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

১৯

সীমান্তে অভিযান, ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

২০