রেজাউল করিম রেজা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)-
৬ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে রামজীবন ইউনিয়ন কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭ নম্বর রামজীবন ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় রামজীবন ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

রামজীবন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রামজীবন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আশেক আলী মাস্টার এবং সদস্য সচিব কুদ্দুস আলী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল ইসলাম, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব রুবেল, ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক মুন্না, তাঁতী দলের সভাপতি সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ কৃষক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরো পড়ুন...  মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সভা শেষে ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার থেকে স্বাভাবিক হচ্ছে খুবির ক্লাস-পরীক্ষা

ইতিবাচক সংবাদ সমাজকে এগিয়ে নেয়: মোস্তফা মামুন

ড্রেন খননের সময় প্রাচীর ধস, আহত ৪ শ্রমিক

চন্দ্রায় টিকিট বাণিজ্যে দালাল চক্র, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, জব্দ নৌকা-চিংড়ি

বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

কুলিয়ারচরে রাস্তা পাকাকরণ ও ব্রহ্মপুত্রে সেতুর দাবি

সোনালি আঁশে সোনালি স্বপ্ন, লাভের মুখে ইসলামপুরের পাটচাষিরা

কালিয়াকৈরে সবজির বাজারে ফের অস্থিরতা, চড়া মরিচ-পেঁয়াজ

১০

তুরাগে পিকনিকের নামে অশালীনতার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

১১

মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু, স্বামী আহত

১২

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

যখন মহীরুহ ঝরে পড়ে: বাবা, আমার জীবনের চিরন্তন শেকড়

১৪

বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী পাতাখেলা

১৫

রোগ নির্ণয় সেবায় গতি আনতে রি-এজেন্ট হস্তান্তর

১৬

জনদুর্ভোগ কমাতে নলডাঙ্গায় প্রশাসনের গুরুত্বারোপ

১৭

ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে দুই হাত হারালেন সোহান

১৮

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

১৯

যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

২০