প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
১১ জুন ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবি তুলে ধরলেন শিক্ষার্থীরা, সমাধানের আশ্বাস উপাচার্যের

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত নানা বিষয় নিয়ে তাদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। বিশেষ করে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন, আবাসন সংকট নিরসন, শ্রেণিকক্ষের স্বল্পতা দূরীকরণ, গবেষণা সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে প্রশাসনের উদ্যোগ কামনা করেন।

শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। তিনি শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট ও সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপাচার্য বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

আরো পড়ুন...  কাঠালিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষার্থীদের গঠনমূলক মতামত এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

মতবিনিময় সভাটি শিক্ষার্থীদের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নতুন প্রশাসনের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০