তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৫ জুন ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাকালুকি হাওরে অভিযান: ৫৫০ কেজি পোনা জব্দ, জরিমানা আদায়

দেশের বৃহত্তম জলাভূমি ও এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওরের জীববৈচিত্র্য এবং দেশীয় মাছের প্রজনন রক্ষায় অভিযান চালিয়ে ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করেছে জুড়ী উপজেলা প্রশাসন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওর সংলগ্ন পাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে পোনা মাছ আহরণ ও বিক্রির বিরুদ্ধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ পোনা মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. মনিরুজ্জামান। অভিযানে সার্বিক সহযোগিতা করে জুড়ী থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা পোনা মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। এছাড়া পৃথক আরেকটি অভিযানে মাছ সংরক্ষণ ও বিক্রির নিয়ম লঙ্ঘন এবং কাপড়ের রং মিশিয়ে আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৮ অনুযায়ী আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন...  উত্তরাঞ্চলে খাল খনন, তিস্তা মহাপরিকল্পনা ও বজ্রনিরোধক আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে : ত্রাণমন্ত্রী দুলু

অভিযান শেষে জব্দকৃত পোনা মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান।

জুড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাকালুকি হাওরের পরিবেশগত ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে পোনা মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এই অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে বলেন, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকলে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব পরিবেশ দিবসে মাগুরায় বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি

ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল ভূরুঙ্গামারী বাজার, পুড়ে ছাই শতাধিক দোকান

ঝালকাঠির কাঠালিয়ায় পৈতৃক জমি বিরোধে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

হাকালুকি হাওরে অভিযান: ৫৫০ কেজি পোনা জব্দ, জরিমানা আদায়

ঝটিকা মিছিলের অভিযোগে কিশোরগঞ্জে ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

স্ত্রীর সঙ্গে কথা বলেই ফেসবুক লাইভে আত্মহত্যা, মোরেলগঞ্জে যুবকের মর্মান্তিক মৃত্যু

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত!

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

১০

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

১১

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

১২

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

১৩

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১৪

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

১৫

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

১৬

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

১৭

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

১৮

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

১৯

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

২০