জামাল উদ্দীন
১১ মে ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইনের প্রতি বৃদ্ধা আঙুল দেখিয়ে সাংবাদিক পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখুরী গ্রামে সাংবাদিক পরিবারের বসতভিটা জোরপূর্বক দখল ও উচ্ছেদের অভিযোগ উঠেছে। দীর্ঘ প্রায় এক বছর ধরে পরিবারটি নিজ বসতভিটায় বসবাস করতে পারছে না বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ফজলুর রহমান ও তার পরিবার দাবি করেছেন, তাদের আপন ভাতিজা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ কর্মরত একজন প্রকৌশলী মো. মকবুল হোসেনের নেতৃত্বে তাদের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হচ্ছে। পাশাপাশি জমি জালিয়াতির মাধ্যমে দখল এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলেছেন তারা।

অনুসন্ধানে জানা যায়, প্রায় ৩০ বছর আগে ফজলুর রহমানের বাপ-দাদার বসতভিটা ও আবাদি জমি জালিয়াতির মাধ্যমে দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ফজলুর রহমানের ক্রয়কৃত ৫.৫ শতাংশ জমিও জোরপূর্বক দখল করা হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমানে পরিবারটি বাধ্য হয়ে ভাড়া বাসায় বসবাস করছে।

ফজলুর রহমান পেশায় একজন ছোট গরু ব্যবসায়ী। তার দাবি অনুযায়ী, পূর্বে তার ব্যবসায়িক প্রায় ৫ লাখ টাকা “মকবুল গ্রুপ” ছিনিয়ে নেয়, ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন।

পরবর্তীতে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদের কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে একাধিকবার সালিশ বৈঠক করলেও সমাধান না হওয়ায় ফজলুর রহমানের পক্ষে প্রত্যয়নপত্র প্রদান করেন বলে জানা গেছে।

আরো পড়ুন...  কাঠালিয়া নির্বাচনে আলোচনার শীর্ষে মোছাদ্দেক হাওলাদার

এরপর ফজলুর রহমান আটোয়ারী আমলী আদালতে মামলা দায়ের করেন (মামলা নং-১১৬/২০২৫)। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই প্রতিবেদনে ১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৫০৬/১১৪ ধারায় অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে দাবি করেন তিনি।

পরে তিনি আরও একটি মামলা (এম.আর-১৫১/২০২৫) দায়ের করেন, যার তদন্তে আটোয়ারী ভূমি অফিস সম্পৃক্ত ছিল। আদালত ১৮৯৮ সালের ১৪৪/১৪৫ ধারায় উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আরও একটি মামলা (সি.আর-১০১/২০২৬) দায়ের হলে আদালত সেটি তদন্তের জন্য আটোয়ারী থানাকে দায়িত্ব দেয়।

এদিকে অভিযুক্ত প্রকৌশলী মো. মকবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “ফজলুর রহমানের কোনো জমি নেই।”

ভুক্তভোগী পরিবার প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে এবং তাদের বসতভিটা পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে নারীর সঙ্গে সময় কাটাতে আবাসিক হোটেলে যুবক, মৃত্যু ঘিরে রহস্য

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা বন্ধের দাবি—খাগড়াছড়িতে মানববন্ধন

মঠবাড়িয়ায় ‘দালাল’ আখ্যা দিয়ে অপমানের প্রতিবাদে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

কচি মুখের আহার কেড়ে নেওয়া: আমাদের মানবতার নির্মম পরীক্ষা

আইনের প্রতি বৃদ্ধা আঙুল দেখিয়ে সাংবাদিক পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

রণক্ষেত্র গোপালগঞ্জ, নারীসহ আহত ১২

সুন্দরবনে বাঘের হামলায় গুরুতর আহত মৌয়াল

মোংলায় সম্পত্তির লোভে জন্মদাতা বাবাকেই বাড়িছাড়া করলেন মেয়ে

রাজশাহীতে ১১ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ স্কুলছাত্রী, পুলিশের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ

১০

নতুন কুঁড়ি স্পোর্টসে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন পটিয়া বালিকা দলকে সংবর্ধনা

১১

সমস্যা সমাধানে জেলা প্রশাসককে প্রধান করে ৭ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

১২

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৬৫ বাণিজ্যিক জাহাজকে রুট পরিবর্তনে বাধ্য করার দাবি যুক্তরাষ্ট্রের

১৪

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

১৫

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা, এক ব্যক্তির কারাদণ্ড

১৬

শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের তিন দিনের আয়োজনের সমাপ্তি

১৭

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

১৮

দারিদ্র্যকে হারিয়ে ফুটবলে উজ্জ্বল নাদিরা, ভাণ্ডারিয়ার নতুন ক্রীড়া বিস্ময়

১৯

রাজশাহীতে তাস ও নগদ টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

২০