কিশোরগঞ্জ প্রতিনিধি,
১৫ এপ্রিল ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন, জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর গত বছরের ২৮ জানুয়ারি অন্তর্বর্তী সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

তারা আরও বলেন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত জাতীয়করণের সিদ্ধান্ত কার্যকর করা জরুরি। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইউনুছ মিয়া, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ইউনুসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box
আরো পড়ুন...  চৌডালায় জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Brazil vs Panama 🔴LIVE🔴

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদুল্লাহ ইমরানের ঐক্যের ডাক

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ, দগ্ধ ১ জন ঢাকায় প্রেরণ

কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮ মামলা

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত ১ শিশু

শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে — গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

১০

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় হামলা, নারীসহ আহত ৫

১১

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন আখিনুর আক্তার স্বর্ণা

১২

মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৩

দেবীনগরে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন

১৪

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন

১৫

শ্রীপুরে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

১৬

পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

১৭

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

১৮

মহিপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

১৯

মৌলভীবাজার হাসপাতালে নবজাতক পাচারের চেষ্টা, ওয়ার্ডবয়ের তৎপরতায় রক্ষা

২০