সাভার প্রতিনিধি
১৭ মে ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা সোহাগ, পানি-বিস্কিট ও শিক্ষা উপকরণ বিতরণ

সাভারে এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ নিয়েছে সাভার পৌর ছাত্রদল। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কিট বিতরণ করা হয়েছে।

রোববার সকালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে এ কার্যক্রমের আয়োজন করেন সাভার পৌর ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম সোহাগ।

তার উদ্যোগ ও তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করেন।

পরীক্ষা কেন্দ্রের বাইরে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় থাকায় তাদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়। এসময় পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিস্কিট বিতরণ করা হয়।

ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম সোহাগ বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এসএসসি পরীক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সাভার পৌর ছাত্রদল ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

আরো পড়ুন...  নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে শিশুকে বাঁচাতে গিয়ে নারী দগ্ধ

এসময় উপস্থিত অভিভাবক ও পরীক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ,একই পরিবারে ৪ জন অচেতন

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

১০

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১১

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১২

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১৩

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৪

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৫

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৬

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৭

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৮

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

২০