মো: আব্দুল হান্নান আশরাফী, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাইঞ্জার খাল পুনঃখননের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের কাজের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য এমপি এম. এ. হান্নান।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আকাশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজ্জম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন এবং হাজ্বী তারেক মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় প্রায় ২ হাজার ৫০০ মিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম. এ. হান্নান বলেন, কাইঞ্জার খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতো, যার ফলে কৃষি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশনের পথ সুগম হবে এবং জলাবদ্ধতা দূর হবে। এতে করে প্রায় ১০ হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

আরো পড়ুন...  জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন রুমিন ফারহানা

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে এ ধরনের অবকাঠামোগত প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে জমে থাকা পানির সমস্যা দূর হবে এবং কৃষকরা তাদের জমিতে সহজে চাষাবাদ করতে পারবেন। এতে করে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব পাবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রকল্প এলাকার কাজ পরিদর্শন করেন এবং সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

১০

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৩

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৭

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৮

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৯

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

২০